জোকোভিচের আয়ের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস কোর্টে গড়ছেন রেকর্ডের পর জয়ের রেকর্ড। এটাই নোভাক জোকোভিচকে এনে দিয়েছে আরেকটি রেকর্ড। বছর শেষ হতে এখনো বাকি সাড়ে তিন মাস। আর এর মধ্যেই টেনিস ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি আয়ের (প্রাইজমানি) রেকর্ডটাও নিজের করে নিয়েছেন সার্বিয়ান তারকা। ২০১১ সালে জোকোভিচের আয় ১ কোটি ৬ লাখ ৯ হাজার ৩১৮ ডলার। এটা তাঁর ক্যারিয়ারের মোট আয়ের এক তৃতীয়াংশ। ১২টি টুর্নামেন্ট থেকে এই আয় তাঁর। এই ১২ টুর্নামেন্টের দশটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন। এক ইউএস ওপেন থেকেই ২৩ লাখ ডলার প্রাইজমানি পেয়ে তিনি ভেঙেছেন রাফায়েল নাদালের রেকর্ড।গত বছর ১৭টি টুর্নামেন্ট থেকে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৯৯৮ ডলার আয় করেছিলেন নাদাল। এ ছাড়া আর একজনই বছরে ১ কোটি ডলারের বেশি আয় করেছেন। ২০০৭ সালে ১৬টি টুর্নামেন্ট খেলে রজার ফেদেরারের আয় ছিল ১ কোটি ১ লাখ ৩০ হাজার ৬২ ডলার। ওয়েবসাইট।