জোকোভিচের টানা ৩৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ম্যাকেনরোর বছরের শুরুতে টানা ৪২ ম্যাচ জয়ের রেকর্ডের পথে আরেক ধাপ এগোলেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের আশায় কাল শুরুটা দারুণ করলেন এই সার্বিয়ান। মাত্র ৯৪ মিনিটেই জার্মানির থিয়েমো ডি বেকারকে হারিয়েছেন ৬-২, ৬-১, ৬-৩ গেমে। এ বছর এটি তাঁর টানা ৩৮তম জয়, সব মিলিয়ে টানা ৪০তম।রজার ফেদেরার স্পেনের ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে প্রথম দুই সেট সহজে জিতলেও তৃতীয় সেট জিতলেন টাইব্রেকারে, স্কোর ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩)। মহিলা এককে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনের সঙ্গে জয়োৎসব করেছেন সানিয়া মির্জা। এএফপি।