জোকোভিচের পর আজারেঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিন আগেই মাদ্রিদ ওপেন থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। পরশু তাঁর পথেই হাঁটতে হলো গত দুই আসরের রানার্সআপ ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন অবাছাই প্রতিযোগী রাশিয়ার একেতারিনা মাকারোভার কাছে। স্কোর ১-৬, ৬-২, ৬-৩।
মাকারোভার বিপক্ষে কোর্টে নেমে মোটেও স্বচ্ছন্দ ছিলেন না তৃতীয় বাছাই আজারেঙ্কা। উল্টো ভুলে করে রাগ ঝাড়ছিলেন হাতের র্যাকেটের ওপর। তৃতীয় সেটে মাটিতে আছড়ে সেটি ভেঙেও ফেলেন। প্রথম সেটের খেলা শেষে আম্পায়ারের সতর্কতার পরও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় ১ পয়েন্ট কাটা হয় আজারেঙ্কার। এএফপি, ওয়েবসাইট।