প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেদেরার-নাদালের উচ্চতায় পৌঁছাতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে নোভাক জোকোভিচকে। তবে গত রোববার একটা জায়গায় কিন্তু ঠিকই ওই দুই গ্রেটকে পেছনে ফেললেন সার্বিয়ান তারকা। সাংহাই মাস্টার্সের শিরোপা জিতে সাতটি ভিন্ন এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স শিরোপা জিতলেন জোকোভিচ। নয়টি মাস্টার্স এটিপি টুর্নামেন্টের মাত্র দুটির স্বাদ পাওয়া বাকি এখন—সিনসিনাটি ও মন্টে কার্লো। ফেদেরার ও নাদাল জিতেছেন ছয়টি টুর্নামেন্টের শিরোপা। জোকোভিচের মতো মন্টে কার্লোর শিরোপা জেতা হয়নি ফেদেরারের। সঙ্গে বাকি আছে এই সাংহাই আর রোম মাস্টার্সের শিরোপা। ফেদেরার যেখানে ব্যর্থ, সেই মন্টে কার্লোতে আবার চলছে নাদাল-রাজ। জিতেছেন ২০০৫ থেকে এ বছর পর্যন্ত টানা ৮ শিরোপা। নাদাল এখনো স্বাদ পাননি সাংহাই, সিনসিনাটি ও মায়ামি মাস্টার্সের শিরোপার।