জোকোভিচের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদে পারেননি নোভাক জোকোভিচ। পারলেন না রোমেও। কাল রোম মাস্টার্সে কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই টমাস বার্ডিচের কাছে গেমে হেরে গেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই জোকোভিচ। ২ ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হেরেছেন ৬-২, ৫-৭, ৪-৬ গেমে। সার্বিয়ান জোকোভিচের বিপক্ষে ১৫ ম্যাচে চেক খেলোয়াড়ের এটা মাত্র দ্বিতীয় জয়। সেমিফাইনালে বার্ডিচ খেলবেন রাফায়েল নাদাল কিংবা ডেভিড ফেরারের বিপক্ষে। স্পেনের মার্সেলো গ্রানোলের্সকে হারিয়ে শেষ চারে উঠেছেন ফ্রান্সের বেনোয়া পেয়ারও।এদিকে মেয়েদের বিভাগে না খেলেই বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। অসুস্থতার কারণে কাল সকালেই এই টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন না খেলার ঘোষণা দিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিল ইতালির সারা এরানি। দ্বিতীয় বাছাই হার মেনে নিলেও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস। শেষ আটে কাল স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন মাদ্রিদে ৫০তম শিরোপা জেতা সেরেনা। এএফপি।