প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব আসরে অভিষেকেই তাহিতির গোল। জোনাথন তেহাউ ঢুকে গেছেন ইতিহাসেই। ভবিষ্যতে আর যা-ই হোক, কেউ তো আর প্রথম গোলের এই কীর্তি কেড়ে নিতে পারবে না। সোমবার নাইজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচেই পরে আরেকটি গোল করেছেন তেহাউ। সেটি অবশ্য নিজেদের জালে। তবে এই গোলটাও আরেকটি ‘প্রথম’ উপহার দিয়েছে তাঁকে। কনফেডারেশনস কাপে এক ম্যাচে দুই দলের জালেই বল জড়ানো প্রথম খেলোয়াড় তেহাউ। অনাকাঙ্ক্ষিত এই ‘প্রথম’টা স্মৃতির অতল থেকে তুলে এনেছে হল্যান্ডের আর্নি ব্রান্টকে। বিশ্বকাপ ফুটবলে এমন অনাকাঙ্ক্ষিত জোড়া গোলের একমাত্র ‘কীর্তি’টি এই ডাচ ফুটবলারের। ১৯৭৮ বিশ্বকাপে ইতালির বিপক্ষে ওই ম্যাচটি ২-১ গোলে জিতেছিল হল্যান্ড।