জোড়া জোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চেই গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন কুমার সাঙ্গাকারা। ১১ মাস যেতে না-যেতেই আবার একই কীর্তি সাঙ্গার। অরবিন্দ ডি সিলভার পর দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে দুবার জোড়া সেঞ্চুরি পেলেন এই বাঁহাতি। জোড়া জোড়া সেঞ্চুরি আরও পেয়েছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জর্জ হ্যাডলি, জ্যাক ক্যালিস, হারবার্ট সাটক্লিফ ও ক্লাইড ওয়ালকট। তবে তিনবার জোড়া সেঞ্চুরি করে সবার ওপরে ভারতের সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।