প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমজ সন্তানের বাবা হওয়ার অনুভূতিটা কেমন রজার ফেদেরার তা জানেন। ২০০৯ সালে তাঁর প্রথম পিতৃত্বের অনুভূতিই তো যমজ সন্তানের মুখ দেখে। এই অনুভূতি ফেদেরার নাকি পেতে যাচ্ছেন আবারও। তাঁর স্ত্রী মিরকা এবারও জোড়া সন্তানের মা হচ্ছেন বলেই খবর। দুই মেয়ে মাইলা আর শার্লিন খেলার সঙ্গী পেতে যাচ্ছে—সুখবরটি ফেদেরার দিয়েছেন গত ক্রিসমাসেই। আগামী জুলাইয়েই মাইলা-শার্লিনের ‘আপু’ হয়ে যাওয়ার কথা। ফেদেরার দম্পতি বা তাঁদের ঘনিষ্ঠ কেউ অবশ্য যমজ সন্তানের ব্যাপারে কিছু বলেননি। ফেদেরারদের পরিবারকেই যেন যমজ সন্তান একটু টানে। ফেদেরারে বোন দিয়ানাও যমজ সন্তানের মা! ওয়েবসাইট।