জোড়া শতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বাংলাদেশের বিপক্ষে বীরেন্দর শেবাগ (১৭৫) ও বিরাট কোহলির (১০০*) সেঞ্চুরি বিশ্বকাপের এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির ষষ্ঠ উদাহরণ। বিশ্বকাপে প্রথম ইনিংসে জোড়া শতক দেখা যায় ১৯৮৭ বিশ্বকাপে করাচিতে। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স (১০৫) ও ভিভ রিচার্ডস (১৮১) সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপে জোড়া শতক হয় দুটি করে। এর তিনটিতেই যুক্ত ভারতের তিন ব্যাটিং মহারথী টেন্ডুলকার, সৌরভ ও দ্রাবিড়ের নাম। ১৯৯৯ বিশ্বকাপে ব্রিস্টলে কেনিয়ার সঙ্গে টেন্ডুলকার (১৪০*) ও দ্রাবিড় (১০৪*) এবং টন্টনে শ্রীলঙ্কার বিপক্ষে সৌরভ (১৮৩) ও দ্রাবিড় (১৪৫)। পরের বিশ্বকাপেই নামিবিয়ার বিপক্ষে টেন্ডুলকার (১৫২) ও সৌরভ (১১২*) সেঞ্চুরি করেন। এর আট দিন পরেই আবারও জোড়া শতক, আবারও নামিবিয়ার নাম। এবার হল্যান্ডের ফিকো ক্লোপেনবার্গ (১২১) ও ক্লাস-ইয়ান ফন নুর্টউইক (১৩৪*) ব্লুমফন্টেনে সেঞ্চুরি করেন নামিবিয়ার বিপক্ষে।