জোড়া শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক টেস্টে জোড়া শূন্য পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার সাবেক পেসার আলমগীর কবির। তবে অভিষেকে জোড়া শূন্য করার দুর্ভাগ্য তাঁর একার নয়। একই ভাগ্য বরণ করতে হয়েছে সাবেক পাকিস্তানি ওপেনার সাঈদ আনোয়ার, ওয়েস্ট ইন্ডিজের আলফ্রেড ভ্যালেন্টাইনকেও। ক্যারিয়ারের প্রথম টেস্টেই ‘ডাবল ডাক’ পাওয়া ক্রিকেটারের সংখ্যা সব মিলিয়ে ৩৮। তবে এই তালিকার অর্ধেকই দক্ষিণ আফ্রিকান আর নিউজিল্যান্ডাররা। এখন পর্যন্ত অভিষেকে জোড়া শূন্য করেছেন ১০ জন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, নিউজিল্যান্ডের আছেন ৯ জন। ৩৮ জনের মধ্যে ওপেনার হিসেবে এ দুর্ভাগ্যের শিকার হয়েছেন তিনজন। সাঈদ আনোয়ার ছাড়া বাকি দুজন জিম্বাবুয়ের ডার্ক ভিলিওন ও নিউজিল্যান্ডের কেন রাদারফোর্ড।