প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে ১২ বছর, ৭৮ টেস্ট। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে হলো পাঁচ পাঁচটি জোড়া সেঞ্চুরি। টেস্ট খেলুড়ে ১০টি দলের মধ্যে একমাত্র বাংলাদেশের ব্যাটসম্যানরাই কোনো জোড়া সেঞ্চুরি করতে পারেননি। চলতি সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ের আবার উল্টো অভিজ্ঞতা। ১৯৯২ সালে টেস্ট অভিষেকের পর ৯০টি টেস্ট খেলেছে দলটি। নিজেরা তিনটি জোড়া সেঞ্চুরি পেলেও এখনো প্রতিপক্ষের কারোর জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি নেই। সবচেয়ে বেশি ১৩টি জোড়া সেঞ্চুরি হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। এরপরই ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (নয়বার)। অস্ট্রেলিয়া (সর্বশেষ ১৯৭৪), নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়েছে আটবার করে। শ্রীলঙ্কানরা এই যন্ত্রণা সয়েছে চারবার।