জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উমেশ যাদবের হাত থেকে উপুল থারাঙ্গার ক্যাচ পড়েছিল ৯১ রানে। শেষ পর্যন্ত ১৭৪ রানে অপরাজিতই রয়ে গেলেন থারাঙ্গা।২৫ রানে মাহেলা জয়াবর্ধনের ক্যাচ ফেলেছিলেন মুরালি বিজয়। সেই জয়াবর্ধনে যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ১০৭ রান! শ্রীলঙ্কান দুই ওপেনারের ক্যাচ ফেলার সাজাটাও পেল ভারত। কিংস্টনে প্রথম ইনিংস শেষে বিরাট কোহলির দলের সামনে ৩৪৯ রানের বিশাল লক্ষ্য।ভারতের নতুন বলের বোলাররা হাসি ফোটাতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলির মুখে। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কান ওপেনাররা দলকে দিলেন শক্ত ভিত্তি। ওই একটা ক্যাচের সুযোগ বাদ দিলে গত ম্যাচে ফিফটি করা জয়াবর্ধনে এদিনও নিজের মতো দৃষ্টিনন্দন ব্যাটিং করেছেন। দলীয় ২১৩ রানে জয়াবর্ধনে আউট হওয়ার আগে থারাঙ্গাকে সঙ্গে নিয়ে গড়েছেন ভারতের বিপক্ষে প্রথম উইকেট জুটিতে শ্রীলঙ্কার সবচেয়ে বেশি রানের রেকর্ড। ততক্ষণে ওয়ানডেতে ব্যক্তিগত পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া হয়ে গেছে থারাঙ্গারও। দ্বিতীয় উইকেটে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন বড় সংগ্রহ। এক দিনের ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন থারাঙ্গা ১৯ চার আর ৩ ছক্কায়। ৪৪ রানে অপরাজিত ছিলেন ম্যাথুস। ওয়েবসাইট।