জোড়া সেঞ্চুরির প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনকার নির্বাচক হাবিবুল বাশার তখনো খুলনার অধিনায়ক। রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ, চট্টগ্রামের এহসানুল হক। আল শাহরিয়ার তখনো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলছেন, মোহাম্মদ রফিক খেলছেন দাপটেই। তামিম ইকবালের টেস্ট অভিষেকই হয়নি। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট তামিম সর্বশেষ খেলেছিলেন সেই তখন। নির্দিষ্ট করে বললে ২০০৭-এর নভেম্বরে। পাঁচ বছর পর কাল জাতীয় লিগে খেলতে নামলেন অধিনায়ক হয়ে। ক্যারিয়াস-সেরা ইনিংসে স্মরণীয় করে রাখলেন প্রত্যাবর্তন। আজ সুযোগ থাকছে ১৭৬ রানের ইনিংসটাকে আরও বড় করার।ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে পাওয়া যাচ্ছে জাতীয় লিগের দুটি রাউন্ড। দু-একজনের টেস্ট দলের দরজা খুলতে পারে এতেই। প্রথম দিনে সেই দাবিটা জানিয়ে রাখলেন গত কিছুদিনের নিয়মিত ভালো পারফর্ম করে চলা মমিনুল হক ও সৌম্য সরকার। বগুড়ায় তামিম-মমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি ও জুটির রেকর্ড, ঢাকায় প্রথম দিনেই রাজশাহীর লিড নেওয়া, খুলনায় নড়বড়ে নব্বইয়ে কাটা সৌম্য, রংপুরে মন্থর ক্রিকেট আর বরাবরের মতোই সাদামাটা আয়োজন—এই নিয়ে কাল শুরু হলো দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট, জাতীয় লিগ। ঘটনা আছে আরেকটি, বলা ভালো দুর্ঘটনা। ক্যাচ নিতে গিয়ে মুখোমুখি ধাক্কা খেয়ে মাঠ ছাড়তে হয়েছে মুশফিকুর রহিম ও সাকলাইন সজীবকে।রাজশাহী-ঢাকা স্কোরকার্ড মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ড’ বলে ভুল বোঝাতে পারে। আদতে খানিকটা বাউন্স ছাড়া আর ভয়াবহ কিছু নয়। কিন্তু এতেই খাবি খেলেন দুই দলের ব্যাটসম্যানরা! ঢাকা বিভাগকে ১১৬ রানে গুটিয়ে দিয়ে বোলিং বোনাস পয়েন্ট পেয়ে গেছে সর্বশেষ চারবারের চ্যাম্পিয়ন রাজশাহী। ব্যাটিংটা চ্যাম্পিয়নের মতো হয়নি রাজশাহীরও, তবে ৪ উইকেট হাতে নিয়ে দিন শেষে পেয়ে গেছে ২১ রানের লিড।শফিউল-সাকলাইন-সানজামুলের ত্রিমুখী আঘাতে লাঞ্চের আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। দলকে কোনো রকমে ১০০ পার করান উইকেটরক্ষক নুরুল হাসান (২৪) ও মোহাম্মদ শরিফ (১৬)। লাঞ্চের আগে ২ উইকেট নেওয়া সাকলাইন পরে নিয়েছেন আরও ২ উইকেট। দুর্ঘটনায় মাঠ না ছাড়লে হয়তো ৫ উইকেটও পেয়ে যেতেন। নতুন বলে শাহাদাত হোসেনের দুর্দান্ত বোলিং মোশারফ-মাহমুদউল্লাহর স্পিনে ৬৬ রানে ৫ উইকেট হারিয়েছিল রাজশাহী। ফরহাদ রেজা ও ফরহাদ হোসেনের ৫৪ রানের জুটিতে শেষ পর্যন্ত লিড নিয়েছে চ্যাম্পিয়নরা।চট্টগ্রাম-ঢাকা মহানগরছোট ভাই অধিনায়ক, বড় ভাই ডেপুটি। বগুড়ায় দুই ভাই ওপেন করতে নামলেন একসঙ্গে, কিন্তু তাঁরা টিকতে পারলেন মাত্র ৯ বল। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন নাফিস ইকবাল (০)। নাজিমউদ্দিনকে নিয়ে সেই ধাক্কা সামলেছেন তামিম। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ৭৬ রানের। লাঞ্চের আগেই নাজিমউদ্দিনকে (৩৩) ফেরান আশরাফুল। ঢাকা মহানগরের সাফল্য শেষ ওখানেই, বাকি দিনটা জুড়ে তাদের দেখতে হয়েছে তামিম-মমিনুলের চোখ ধাঁধানো ব্যাটিং। নিজের ২০ ওভারসহ বাকি নয়জনকে দিয়ে বোলিং করিয়েও জুটি ভাঙতে পারেননি আশরাফুল।৪৩ রান নিয়ে লাঞ্চে যাওয়া তামিম মাঝের সেশনে করেছেন ৮৭, শেষ সেশনে ৪৬। ১৭ চার ও ৩ ছয়ে দিন শেষে ২৫৭ বলে ১৭৬ রান। ২০১০ সালে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে করা ১৫১ ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে আগের সর্বোচ্চ। ১২ চার ও ১ ছয়ে ১৯৮ বলে অপরাজিত ১২০ রান নিয়ে দিন শেষ করেছেন মমিনুল। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর একমাত্র সেঞ্চুরিটি ছিল গত লিগের ১৫০। দুই বাঁহাতির অবিচ্ছিন্ন জুটি ২৬৪ রানের। আজ দুজনেরই সুযোগ থাকছে নতুন উচ্চতা ছোঁয়ার।খুলনা-বরিশালটেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিকদের শুরুটা হয়েছিল দারুণ। সৌম্য ও ইমরুল কায়েস (২১) উদ্বোধনী জুটিতে তোলেন ৭৭ রান। দারুণ খেলতে থাকা সৌম্য সোহাগ গাজীর বলে এলবিডব্লু হয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে। ১৩৯ বলের ইনিংসে ছিল ১৬ চার আর ১ ছয়। তুষার ইমরান (৬৯) ও তাপস ঘোষের (৩১) ব্যাট খুলনার হাতেই রাখে নিয়ন্ত্রণ। পঞ্চম উইকেটে দুজনের ৯৯ রানের জুটি ভাঙার পরই ধস। তাপসকে ফেরান সোহাগ, আর সৈয়দ রাসেল তুলে নেন ৩ উইকেট। ৪ উইকেটে ২৩৩ থেকে খুলনা হয়ে যায় ৮ উইকেটে ২৪২! ডলার মাহমুদের ৩২ রানে দিন শেষে খুলনা তিন শ ছুঁই-ছুঁই।রংপুর-সিলেটটস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক রংপুর দুই ওপেনারকে হারায় ৩৩ রানের মধ্যে। তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান ও নাঈম ইসলামের জুটিতে কচ্ছপগতিতে এগোনো। ৬০ রানে মাহমুদুলের বিদায়ে ভেঙেছে ১২১ রানের জুটি। এরপর যোগ্য সঙ্গী আর পাননি নাঈম, তবে নিজে আঁকড়ে আছেন এক প্রান্ত। দিন শেষে ২৫৭ বলে ৮৮ রানে অপরাজিত, ৯০ ওভার খেলে ৬ উইকেটে খুলনা ২২২। নাজমুল ও টেস্ট দলে ডাকপ্রত্যাশী এনামুল জুনিয়র নিয়েছেন ২টি করে উইকেট।সং ক্ষি প্ত স্কো রঢাকা-রাজশাহী, মিরপুরঢাকা বিভাগ: ৪৫.৪ ওভারে ১১৬ (নুরুল ২৪*, নাদিফ ১৮, শরীফ ১৬, মোশাররফ ১৫, মজিদ ১২; সাকলাইন ৪/৩৩, সানজামুল ৩/২২, শফিউল ২/১৭)। রাজশাহী বিভাগ: ৪১ ওভারে ১৩৭/৬ (ফরহাদ হোসেন ৩৯*, ফরহাদ রেজা ৩৯, জুনায়েদ ১৯, সাব্বির ১১; মোশাররফ ২/২৮, শাহাদাত ২/৩১, মাহমুদউল্লাহ ১/১৮, শহীদ ১/৩২)।রংপুর-সিলেট, রংপুররংপুর বিভাগ: ৯০ ওভারে ২২২/৬ (নাঈম ৮৮*, মাহমুদুল ৬০, আলাউদ্দিন ২১*, লিটন ১৮, নাসির ১১; নাজমুল ২/১৮, এনামুল জুনিয়র ২/৮১, সায়েম ১/৮, হাসান ১/৩০)।চট্টগ্রাম-ঢাকা মহানগর, বগুড়াচট্টগ্রাম বিভাগ: ৯০ ওভারে ৩৪৫/২ (তামিম ১৭৬*, মমিনুল ১২০*, নাজিমউদ্দিন ৩৩; তাসকিন ১/৪৪, আশরাফুল ১/৫৯)।খুলনা-বরিশাল, খুলনাখুলনা বিভাগ: ৮৯.৫ ওভারে ২৮৯/৯ (সৌম্য ৯৬, তুষার ৬৯, ডলার ৩২, তাপস ঘোষ ৩১, ইমরুল ২১, রুবেল ১৫*; রাসেল ৩/৪৩, মনির ২/৬৮, সোহাগ ২/১০৭, রাব্বি ১/৩, শাফাক ১/১৯)।