জোয়াকিম লোর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার আগে জাতীয় সংগীত গাওয়া না-গাওয়া দিয়ে জার্মান খেলোয়াড়দের মূল্যায়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন কোচ জোয়াকিম লো।ইতালির বিপক্ষে গত জুনে অনুষ্ঠিত ইউরোর সেমিফাইনালে জার্মানির কয়েকজন খেলোয়াড় নাকি জাতীয় সংগীত গাননি। সমালোচকদের অভিযোগ, ওই খেলোয়াড়রা দেশের প্রতি অনুগত ছিলেন না। এ কারণেই ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে পড়তে হয়েছিল জার্মানিকে। জাতীয় সংগীত গাওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন জার্মান কোচ।ফ্রাঙ্কফুর্টে গতকাল সোমবার সাংবাদিকদের জোয়াকিম লো বলেন, জাতীয় সংগীত কেউ না গাইলে সে ভালো জার্মান নয়, এ ধরনের অভিযোগ বিব্রতকর। জাতীয় সংগীত গাওয়া ভালো। কিন্তু এর অর্থ এই নয় যে তাদেরই কেবল ভালো খেলার সামর্থ্য থাকবে। কেউ না গাওয়ার অর্থ এই নয়, সে নিজেকে উজাড় করে খেলতে প্রস্তুত নয়।জার্মান কোচ বলেন, ‘খেলাধুলার দৃষ্টিকোণ থেকে যেকোনো সমালোচনা বিনয়ের সঙ্গে নিই আমি। চেষ্টা করি, ভুল থেকে শিক্ষা নিতে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত কিছু কিছু সমালোচনা মেনে নেওয়া সম্ভব নয়।’নিজেদের সাফল্য তুলে ধরে জোয়াকিম লো বলেন, ‘দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। ইতালির বিপক্ষে ম্যাচের আগে টানা ১৫টি ম্যাচ জিতেছিলাম আমরা, যেটা বিশ্বরেকর্ড। এ পথে এগিয়ে যাব আমরা। দল যা করেছে, এ নিয়ে আমি গর্বিত।’ইতালির বিপক্ষে হার ‘কষ্টকর’ আখ্যায়িত করে জার্মান কোচ বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর এমন একটা দল গড়তে চেয়েছিলাম, যেটা শিরোপা জিততে পারবে। এ কারণেই ইতালির বিপক্ষে হারটা আমাদের কাছে খুব কষ্টের ছিল। এখন ভুলগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের। ভুল স্বীকার করতে হবে, আগামী দুই বছরে ভুলের সমাধান খুঁজে বের করতে হবে।’ রয়টার্স।