জৌলুশ হারিয়ে আবার সাদামাটা মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী, শেখ রাসেল বা শেখ জামাল যেমন সাড়ম্বরে দলবদল করেছে, তুলনায় মুক্তিযোদ্ধা একেবারেই অনাড়ম্বর। বাজিয়ে দল নেই, ক্লাবটির আনন্দই যেন হারিয়ে গেছে।যাওয়ারই কথা। ২৩ জন খেলোয়াড়ের যে তালিকাটা কাল বাফুফের কাছে জমা দিল বাংলাদেশ লিগের গত দুবারের রানার্সআপ মুক্তিযোদ্ধা, তাতে গতবারের প্রথম সারির খেলোয়াড়েরা নেই। দল ছেড়েছেন এমিলি, মিঠুন, মামুনুল, আরিফসহ জাতীয় পর্যায়ের সব সেরা খেলোয়াড়ই। গতবারের স্থানীয় ১৯ জনের ১৫ জনই চলে যাওয়ায় মুক্তিযোদ্ধা এবার ভাঙা হাট। খেলোয়াড় সংগ্রহে দলটির মাঠে নামার আগেই পছন্দের খেলোয়াড়েরা অন্য কোথাও নোঙর করেছেন। আবাহনীর গোলরক্ষক জিয়াসহ নতুন নেওয়া ১৮ জনকে নিয়ে গড়া মুক্তিযোদ্ধার নতুন দলটা কত দূর যেতে পারে সময়ই বলবে। তবে এটা ঠিক, এই দলের পক্ষে শিরোপা জেতার আশা বাড়াবাড়ি।দলের নেপথ্য চালক শফিকুল ইসলাম (মানিক)। এই কোচ আছেন বলেই বলা যায়, লিগে চার-পাঁচেও থাকার জন্য তাড়া লড়বে। এর চেয়ে সামনে এগোতে পারাটা হবে দারুণ। কোচ শফিকুল আশায় বসতই গড়ছেন, ‘আমরা নতুন একটা দলই গড়েছি। ফেডারেশন কাপ আমাদের কাছে নিছকই প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। তবে লিগে আমরা শিরোপা লড়াইয়ে থাকতে চাই। খেলোয়াড়েরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সেটি অসম্ভব মনে করি না।’ ক্লাবের পুরোনো সৈনিক নাইজেরিয়ান ডিফেন্ডার ড্যামিকে এবার অধিনায়ক করা হয়েছে। আর ঢাকা ছেড়ে মুক্তিযোদ্ধা এই মৌসুমে ভেন্যু করছে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামকে। এরই মধ্যে বাফুফেকে তারা তা জানিয়েও দিয়েছে। দেখা যাক, গোপালগঞ্জকে ভেন্যু করার কোনো সুবিধা নিতে পারে কি না ক্ষয়িষ্ণু মুক্তিযোদ্ধা।মুক্তিযোদ্ধার নতুন দলআলী, জিয়া, জাহেদ পারভেজ, প্রদীপ, সাগর, জহিরুল, বিপ্লব, জুয়েল রানা, ইউসুফ, ফয়সাল মাহমুদ, জামান, কাঞ্চন, বিদ্যুৎ, রনি, সিহাব, সোহাগ, সোহেল, লিটন, শ্যামল, সৈকত, তরু, দিদারুল, ড্যামি।