জ্ঞান ফিরেছে শুমাখারের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কি করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে গত ডিসেম্বর থেকেই অচেতন রয়েছেন মাইকেল শুমাখার। এমনও শোনা গিয়েছিল, আর কখনোই কোমা থেকে ফিরতে পারবেন না। অবশেষে মুহূর্তের জন্য জ্ঞান ফিরে পাওয়ার লক্ষণ দেখা গেছে শুমাখারের। জার্মান মোটর রেসারের মুখপত্র স্যাবাইনা কেম ফ্রান্সের গ্রেনোবলের হাসপাতাল থেকে বিবৃতিতে জানিয়েছেন, ‘মাইকেল উন্নতি করছেন। জ্ঞান ফিরে পাওয়ার লক্ষণ দেখা গেছে তাঁর।’ এএফপি।