জ্যাক ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না জিম্বাবুয়ের। কিন্তু কাল হাম্বানটোটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই বিপদে পড়ে প্রতিবেশীরা। মরকেল ভাইদের দাপটে ১৬ রান তুলতেই ৩ উইকেট খোয়ানো দলটি যখন ক্রেগ আরভিন ও স্টুয়ার্ট মাতসিকেনেরির ব্যাটে স্বপ্ন বাঁচানোর চেষ্টা করছিল, তখনই আঘাত জ্যাক ক্যালিসের। পরপর ২ বলে মাতসিকেনেরি ও চিগুম্বুরাকে ফিরিয়ে জিম্বাবুয়েকে আর দাঁড়াতে দেননি এই অলরাউন্ডার। পরে ক্রেমার ও আরভিনকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ৪ উইকেট তুলে নেন ক্যালিস। ৪-১-১৫-৪, জিম্বাবুয়ের ইনিংস শেষেই নিশ্চিত ২০ ওভারের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচ হচ্ছেন ক্যালিস। এর আগে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। কালকেরটিসহ তিন ধরনের ক্রিকেট মিলিয়ে মোট ৫৭ বার ম্যাচসেরা হলেন ৩৬ বছর বয়সী ক্যালিস। ক্রিকইনফো।