জ্যাকম্যানেরও ক্যানসার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের হয়ে ৪ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণীর ক্যারিয়ার দারুণ উজ্জ্বল, ১৪০২ উইকেটের সঙ্গে সাড়ে ৫ হাজার রান। কিন্তু রবিন জ্যাকম্যানের ক্রিকেটার-সত্তাকেও যেন ছাপিয়ে গিয়েছে ধারাভাষ্যকার পরিচয়টা। তাঁর কণ্ঠেই কিনা থাবা বসাল ক্যানসার! ইতিমধ্যেই দুই দফা অস্ত্রোপচারে সাবেক ইংলিশ পেসারের ভোকাল কর্ড থেকে টিউমার অপসারণ করা হয়েছে। ৬৭ বছর বয়সী জ্যাকম্যানকে এখন রেডিওথেরাপি নিতে হবে সাত সপ্তাহ ধরে। ওয়েবসাইট।