প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ফুটবল ক্লাবে কেন মাইকেল জ্যাকসনের মূর্তি থাকবে, তিনি কি কখনো ফুটবল খেলেছেন? না, ফুলহামে তাঁর কোনো অবদান আছে! এ নিয়ে বিতর্ক কম হয়নি। অবশেষে বিতর্কের অবসান হলো। ক্রাভেন কটেজ থেকে মূর্তিটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। বন্ধুত্বের টানে ২০১১ সালে জ্যাকসনের মূর্তিটা বসিয়েছিলেন ফুলহামের সাবেক মালিক মোহামেদ আল-ফায়েদ। সেই ফায়েদই যখন নেই, বন্ধু জ্যাকসন থাকেন কীভাবে! গত জুনে ফায়েদের কাছ থেকে ফুলহামের মালিকানা কিনে নিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী শহিদ খান। পূর্বসূরির আবেগ নয়, সমর্থকদের চাওয়াটাই গুরুত্ব পেল নতুন মালিকের কাছে। রয়টার্স।