জ্যাগারের ভবিষ্যদ্বাণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধারে গীতিকার অভিনেতা এবং সুরকার হিসেবে খ্যাতিমান। বহুগুণে গুণান্বিত হলেও ইংলিশ গায়ক মিক জ্যাগার জ্যোতিষ হিসেবে নিতান্তই ফেলটুস। এবার বিশ্বকাপে তাঁর কোনো ভবিষ্যদ্বাণীই ঠিক হয়নি। বরং হয়েছে উল্টোটা। বলেছিলেন ইতালি জিতবে, ইংল্যান্ড জিতবে। পর্তুগালকেও বসিয়েছিলেন জয়ের আসনে। কিন্তু এদের সবাই গ্রুপপর্ব থেকেই বিদায়! ব্রাজিলের ভক্তদের তাই হয়তো জ্যাগারকেই বেছে নিয়েছিল জয়ের মূল মন্ত্র হিসেবে। কারণ জ্যাগার কলম্বিয়ার পক্ষে ভবিষ্যদ্বাণী করা মানেই তো ব্রাজিলের জয়! অবশ্য জ্যাগার কলম্বিয়া-ব্রাজিল ম্যাচে কাকে বেছে নিয়েছিলেন, জানা যায়নি। ডেইলি মেইল।