জ্যাভেলিনে গেল বিচারকের প্রাণ
মৃত্যু হানা দিল অ্যাথলেটিকস মাঠে। ১৫ বছর বয়সী এক কিশোর অ্যাথলেটের ছোড়া বর্শায় বিদ্ধ হয়ে নিহত হয়েছেন প্রতিযোগিতার বিচারক। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ডুসেলডর্ফে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। পরশু ৭৪ বছর বয়সী বিচারক ডিটার স্ট্রাক দায়িত্ব পালন করছিলেন ডুসেলডর্ফের ঐতিহ্যবাহী অ্যাথলেটিকস মিটে। বর্শাটা মাটিতে পড়ার আগেই দূরত্ব মাপার জন্য দৌড়ে গিয়েছিলেন স্ট্রাক। কিন্তু ভুল হয়ে যায় হিসাবে। বর্শাটি সরাসরি বিদ্ধ হয় তাঁর গলায়। হেলিকপ্টারে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেক আন্তর্জাতিক মিটে বিচারকের দায়িত্ব পালন করা স্ট্রাককে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। কাল ভোরে মারা যান তিনি।পরশু এ দুর্ঘটনার পর হতভম্ব সেই কিশোর জ্যাভেলিন থ্রোয়ারসহ মাঠের সাত দর্শককে মনোরোগ বিশেষজ্ঞ দেখানো হয়েছে। দুর্ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়মিত হয়ে আসা এই প্রতিযোগিতা। ওয়েবসাইট।