জ্যাভেলিনে দ্বিতীয় সেরা ফেটের
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। জ্যাভেলিন থ্রোর ইতিহাসে বর্শাটাকে সবচেয়ে দূরে নিক্ষেপের প্রথম পাঁচেই ছিল ইয়ান জেলেজনির নাম। ছিল লিখতে হলো, কারণ গত পরশু চেক কিংবদন্তির কাছ থেকে পঞ্চম দীর্ঘ থ্রোয়ের রেকর্ডটা কেড়ে নিলেন জার্মানির ইয়োহানেস ফেটের। সুইজারল্যান্ডের লুসার্নে ৯৪.৪৪ মিটার থ্রো করেছেন ফেটের। ইতিহাসের মাত্র দ্বিতীয় জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে ৯৪ মিটারের বাধা পেরোলেন ২৪ বছর বয়সী।
লুসার্নের এই মিটের আগে ফেটেরের সেরা থ্রো ছিল ৮৯.৬৮ মিটারের। সেই ফেটের লুসার্নের এবার চারবার ৯০ মিটারের বেশি থ্রো করেছেন। প্রথম থ্রোতে ৯০.৭৫ মিটার, দ্বিতীয় থ্রোতে ৯১.০৬ মিটার, তৃতীয় থ্রোতে ৯৬.০৬ মিটারের পর চতুর্থ থ্রোতে ৯৪ মিটারের বাধা পেরোন ফেটের।
১৯৯৬ সালে ২৫ মে জ্যাভেলিন থ্রোর ইতিহাসের সেরা থ্রোটি করেছিলেন জেলেজনি। ৯৮.৪৮ মিটার দূরে পাঠিয়ে ভেঙেছিলেন ১৯৯৩ সালে গড়া তাঁর নিজেরই আগের রেকর্ড (৯৫.৬৬)। এএফপি, আইএএএফ।