জ্যামাইকায় আজই বোল্টের 'শেষ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর আগস্টে অনুষ্ঠেয় লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপই উসাইন বোল্টের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা! বিশ্ব ট্র্যাক থেকে বিদায়ের আগে আজই অবশ্য একটা ‘শেষ’ দেখে ফেলছেন জ্যামাইকান স্প্রিন্টার। কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে রেসার্স গ্রাঁ প্রিতে অংশ নেবেন। জ্যামাইকার মাটিতে এটাই তাঁর শেষ ১০০ মিটার প্রতিযোগিতা। আজকের দিনটা ট্র্যাকের রাজার কাছে তাই অন্য রকমই হবে, ‘বড় একটা সংবর্ধনা হতে যাচ্ছে। বড় একটা উৎসব হতে যাচ্ছে আর একটা হবে খুব আবেগময়। নিজের দেশের মানুষের সামনে এটাই হবে আমার শেষ দৌড়।’
রিও অলিম্পিক শেষেই জানিয়েছিলেন লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষেই বিদায় জানাবেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে। গতকাল সেটিই নতুন করে জানিয়ে এই গ্রহের দ্রুততম মানব বললেন, ২০২০ টোকিও অলিম্পিকে তিনি থাকবেন গ্যালারির দর্শক হিসেবে। এএফপি।