জ্যেষ্ঠদের দায়িত্ব নিতে বললেন জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। ২০১০ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে গল টেস্টের পর এখন পর্যন্ত টেস্ট জয়ের মুখ দেখেনি লঙ্কানরা। এ বছর ইংল্যান্ড সফর ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হার। এই করুণ অবস্থা থেকে বেরিয়ে আসতে জ্যেষ্ঠদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।‘আমি মনে করি, জ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে এটা আমাদের দায়িত্ব। দলের বিপদে হাল ধরা এবং একই সঙ্গে পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য একটা মসৃণ পথ তৈরি করে যাওয়া’—১৮ অক্টোবর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে বলেছেন জয়াবর্ধনে।জয়াবর্ধনে আরও বলেন, ‘গত ২০ বছরে লঙ্কান ক্রিকেটের জন্য অনেক কিছুই করেছি আমরা। আমার বিশ্বাস, আগামী প্রজন্মের ক্রিকেটাররাও একইভাবে কাজ করে যাবে।’ ওয়েবসাইট।