জ্যোতিষ খুলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল দ্য অক্টোপাসের কথা মনে আছে? ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে একের পর এক সঠিক ভবিষ্যদ্বাণী করে চমকে দিয়েছিল আট শুঁড়ের প্রাণীটি। রুড খুলিতেরও কি সে রকম অতীন্দ্রিয় কোনো ক্ষমতা আছে? নইলে সাবেক এই ডাচ ফুটবলার কীভাবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের এমন নির্ভুল ভবিষ্যদ্বাণী করেন! চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে উয়েফাডটকম সাবেক অনেক খেলোয়াড়ের কাছে ফল নিয়ে ভবিষ্যদ্বাণী শুনতে চেয়েছিল। সেখানে রবার্তো কার্লোস, ফ্যাবিও ক্যানাভারো, ডেভিড ত্রেজেগেসহ অনেক সাবেক ফুটবলার ফাইনালের স্কোরলাইন অনুমান করেছিলেন। তাঁদের কারোরটাই মেলেনি, কিন্তু খুলিতের অনুমান ঠিকঠাক লেগে গেছে। খুলিত বলছিলেন, নির্ধারিত সময়ের স্কোরলাইন ১-১ হবে। আর টাইব্রেকারে গিয়ে রিয়াল মাদ্রিদ ৫-৩ গোলে জিতবে। শেষ পর্যন্ত হয়েছেও তা-ই! মার্কা।