জ্যোতিষ হ্যাঙ্কস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টম হ্যাঙ্কসের কথাটা বিশ্বাস করতে কষ্টই হবে। অস্কারজয়ী অভিনেতা অনেক আগে থেকেই ফুটবলের পাঁড় ভক্ত। এবারের প্রিমিয়ার লিগ অবশ্য বুকে পাথর বেঁধেই দেখতে হয়েছে, প্রিয় দল অ্যাস্টন ভিলা যে অবনমিত হয়ে গেছে। কিন্তু হ্যাঙ্কস দাবি করছেন, লেস্টার সিটি যে প্রিমিয়ার লিগ জিতবে, সেটা তিনি আগে থেকেই জানতেন। ইংল্যান্ডে নতুন চলচ্চিত্রের প্রিমিয়ারের জন্য এসেছিলেন। সেখানেই হাসতে হাসতে দাবি করলেন, লেস্টার সিটির ওপর মৌসুম শুরুর আগেই বাজি ধরেছিলেন। আসলেই তা হলে তো হ্যাঙ্কসকে নস্ট্রাডামুসের সাক্ষাৎ শিষ্য বলে ফেলা যায়! ইএসপিএন।