জয়-খরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন ম্যাচে হার। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দশার রেকর্ডটা আরেকটু খারাপ হলো এতে। সেই ২০০১ সাল থেকে অস্ট্রেলিয়ায় এসে কোনো ধরনের ক্রিকেটেই স্বাগতিকদের হারাতে পারেনি ক্যারিবীয়রা। এই সময়ে অস্ট্রেলিয়ার কাছে ১৫টি ওয়ানডে, ১০টি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। লজ্জার এই পরিসংখ্যানে গেইলদের সঙ্গী শুধু বাংলাদেশ (৮) ও জিম্বাবুয়ে (১০)। গত ১২ বছরে কোনো জয় নেই, তার পরও ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি হার ‘উপহার’ দেওয়া দলটির নাম ওয়েস্ট ইন্ডিজই। ৩৫ বার অস্ট্রেলিয়াকে হারিয়েছে দলটি। ২০ জয় নিয়ে ইংল্যান্ড আছে এরপরই। সব ধরনের ক্রিকেটে জয়ের সংখ্যায় ওয়েস্ট ইন্ডিজের (৫৩) ওপরে আছে শুধু ইংল্যান্ড (৭৮)।অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রায় এক যুগ জয়শূন্য উইন্ডিজ