জয় খুঁজে পেল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ছিলেন ক্যামেরন হোয়াইট। আজ বুধবার থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাইকেল ক্লার্ক। নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে বদলে গেল দলও। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই হারের হতাশা থেকে বেরিয়ে সহজেই জয় খুঁজে পেল ওয়ানডের এক নম্বর দল অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার ৭ উইকেটে জয়ের নায়ক মিচেল জনসন। ১০-১-৩১-৬! এই ফাস্ট বোলারের জাদুকরী স্পেলে প্রায় ৯ ওভার বাকি থাকতে ১৯১ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। বাকি কাজটা করেন অসি ব্যাটসম্যানরা। শেন ওয়াটসন, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের দৃঢ়তায় হেসে-খেলেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—শ্রীলঙ্কা: ১৯১/১০ (৪১.১ ওভার)রণদিভ ৪১, থারাঙ্গা ৩৪, কুলাসেকারা ৩৪জনসন ৩১/৬অস্ট্রেলিয়া: ১৯২/৩ওয়াটসন ৬৯, পন্টিং ৫৩, ক্লার্ক ৫৩*রণদিভ ৪৪/২