জয় দিয়ে অভিষেক দাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিত মিশ্রের বলে বিশাল এক ছক্কা হাঁকালেন সৌরভ গাঙ্গুলী। পুনে ওয়ারিয়র্সের ইনিংসের ১৪তম ওভারের দৃশ্য এটি। আইপিএলে ছক্কার মধ্যে বিস্ময়ের কিছু নেই। তবে দাদার এই ছক্কার তাত্পর্য আলাদা। এর মাঝে যে মিশে ছিল, অবজ্ঞা আর সমালোচনার দাঁতভাঙা জবাব!আইপিএলের চতুর্থ আসরে সৌরভের অভিষেক ছিল আজ। সেই অভিষেকটা দাদা স্মরণীয় করে রাখলেন ৬ উইকেটের জয় দিয়ে। ডেকান চার্জার্সকে হারাতে পুনের দরকার ছিল ১৩৭ রান। ১০ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে নিয়ে ৩২ রানে অপরাজিত থাকেন সৌরভ।আইপিএলের প্রথম তিনটি আসরে কলকাতার হয়ে খেলেন সৌরভ। নেতৃত্ব দেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে সৌরভকে কেনেনি কলকাতা। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউই। কলকাতার ‘দাদাকে’ ছাড়াই এগিয়ে চলছিল আসর। তবে আশিষ নেহরার ইনজুরিতে গত সপ্তাহে সৌরভকে দলে এনেছে পুনে। ওয়েবসাইট।