জয় দিয়ে ইন্টার মিলানের রাফায়েল বেনিতেজ যুগ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে হোসে মরিনহোর হাত ধরে ‘ট্রেবল’ জিতেছিল ইন্টার মিলান। মরিনহো ইন্টার ছেড়ে চলে গেছেন রিয়াল মাদ্রিদে। নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজ। কোচ বদলালেও শিরোপা জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ইন্টার মিলান। ইতালিয়ান সুপার কাপ শিরোপা দিয়েই শুরু হলো ইন্টারের রাফায়েল বেনিতেজ যুগ।ক্যামেরুন স্ট্রাইকার স্যামুয়েল ইতোর জোড়া গোলে এএস রোমাকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ইতালিয়ান সুপার কাপ শিরোপা জিতেছে মিলান।রোমার স্ট্রাইকার জন আর্নের গোলে প্রথমেই পিছিয়ে পড়েছিল মিলান। প্রথমার্ধের শেষে খেলায় সমতা ফেরান ইন্টার স্ট্রাইকার গোরান পানডেভ। দ্বিতীয়ার্ধের ৭০ ও ৮০ মিনিটে দুটি গোল করে ইন্টার মিলানের জয় নিশ্চিত করেন স্যামুয়েল ইতো। সকারনেট