জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ১-১ ব্যবধানে ড্র হওয়ার পর ওয়ানডে সিরিজের শুরুটা জয় দিয়েই করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে গতকাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ডার্ক-লুইস পদ্ধতিতে ৯৩ রানে হারিয়ে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অসিরা। ৭৭ বলে ৬৩ রানের লড়াকু এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রিকি পন্টিং।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। বৃষ্টির বাধায় খেলার দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ২৯ ওভারে। টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে শক্ত অবস্থানে নিয়ে যান মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিং। অধিনায়ক ক্লার্কের ব্যাট থেকে আসে ৪৪ রান। শেষ পর্যায়ে মাইক হাসির ২১ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৮৩ রান যোগ করে অস্ট্রেলিয়া। ডার্ক-লুইস পদ্ধতিতে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় সেই ২৯ ওভারেই ২২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে মিচেল জনসন ও অভিষিক্ত তরুণ পেসার প্যাট কামিন্সের ভালো বোলিংয়ে ২২ ওভারের মধ্যে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকেরা। এই দুই অসি পেসারই শিকার করেছেন তিনটি করে উইকেট। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান এসেছে ডু প্লেসিসের ব্যাট থেকে। ২৫ রান করেছেন ইয়োহান বোথা।