জয় দিয়ে ভারতের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র ক্রিকেটারদের বেশির ভাগই নেই। তবে আইপিএল ‘অভিজ্ঞতা’ কাজে লাগিয়ে ঠিকই ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানের জয় তুলে নিয়েছে তারুণ্যনির্ভর ভারতীয় দল।৫৬ রানেই চার উইকেটের পতন। ক্যারিবীয় সফরের উদ্বোধনী ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। তবে শেষ পর্যন্ত সুরেশ রায়নার দলের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫৯ রান।১৬০ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ছিল হতাশার। দলীয় ২২ রানে প্রথম, আর ৯৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। ম্যাচ যখন স্পষ্টত ভারতের দিকে, তখন ক্রিস্টোফার বার্নওয়েলের প্রতিরোধ। ম্যাচ জমিয়েও দিয়েছিলেন এই ব্যাটসম্যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ১৬ বলে বার্নওয়েলের অপরাজিত ৩৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪৩ রান। ওয়েবসাইট।