জয় দিয়ে মিসবাহর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়ে শুরু হলো মিসবাহ-উল-হকের নতুন অধ্যায়। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে দ্বন্দ্ব, দেশে ফিরে গণমাধ্যমের সামনেও কোচের সমালোচনা—শাস্তি হিসেবে শহীদ আফ্রিদির ওয়ানডে নেতৃত্ব কেড়ে টেস্ট দলের অধিনায়ক মিসবাহর কাঁধে দলকে তোলে দিয়েছিলেন নির্বাচকেরা। নির্বাচকদের আস্থা বৃথা যায়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয়ই এর প্রমাণ।পাকিস্তানের জয়ের নায়ক অবশ্য মিসবাহ নন, জুনায়েদ খান ও অফস্পিনার সাঈদ আজমল। বেলফাস্টে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ৫০ ওভারের ম্যাচ নির্বাচকেরা নামিয়ে আনেন ৩৬ ওভারে। আর জুনায়েদ ও আজমল ম্যাচটিকে নামিয়ে আনেন টি-টোয়েন্টিতে! হবেই না কেন, এই দুজনের কাছে অসহায় আত্মসমর্পণ করেই তো ২০ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে গেল আয়ারল্যান্ড।৫ ওভার বোলিং করে ১২ রান দিয়ে মিডিয়াম ফাস্ট বোলার জুনায়েদ শিকার করলেন ৪ উইকেট। আজমল কৃপণতা করলেন আরও বেশি। ৩ ওভারে শিকার করলেন ৩ উইকেট। বিনিময়ে দিলেন মাত্র ৬ রান! বোলারদের এই সফলতা ম্যাচে ধরে রাখার চেষ্টা করেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। মোহাম্মদ হাফিজ ৫২ ও তৌফিক ওমর ২৩ রান করে আউট হন। শেষ পর্যন্ত পাকিস্তানের জয়টা আসে ২৭.৩ ওভারে। ওয়েবসাইট।