জয় দিয়ে শুরু ক্লাইস্টার্সের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসর ভেঙে ফিরে ইউএস ওপেন জিতেছিলেন গত বছর। কিন্তু যে উইম্বলডনের সেন্টার কোর্টে প্রদর্শনী ম্যাচে খেলতে গিয়েই ফেরার কথা ভেবেছিলেন, সেখানে খেললেন চার বছর পর। এবং ফেরাটা ভালোই হলো কিম ক্লাইস্টার্সের। কাল মেয়েদের বিভাগের প্রথম রাউন্ডে সহজেই হারালেন ইতালির মারিয়া এলেনা কামেরিনকে (৬-০, ৬-৩)। জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরারও। কলম্বিয়ার আলেজান্দ্রো ফালাকে হারিয়েছেন ৫-৭, ৪-৬, ৬-৪, ৭-৬ (৭/১), ৬-০ গেমে। এএফপি।