জয় দিয়ে শুরু বায়ার্ন মিউনিখের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্ফসবার্গের বিপক্ষে জয় দিয়ে জার্মান লিগ ‘বুন্দেসলিগা’ শুরু করল বায়ার্ন মিউনিখ। পুরো খেলায় আধিপত্য বিস্তার করে খেললেও জয় পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় গতবারের শিরোপাজয়ীদের। অতিরিক্ত সময়ে বাস্তেইন শোয়েনস্টাইগারের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বায়ার্নের।বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা থমাস মুলার খেলার শুরুতেই গোল করে এগিয়ে দিয়েছিলেন বায়ার্নকে। নয় মিনিটে জার্মান-সতীর্থ টনি ক্রুসের পাস থেকে উল্ফসবার্গের জালে বল পাঠান মুলার। ২৫ মিনিটের মাথায় আরও একটি সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপে গোল্ডেন বুট-জয়ী তরুণ এই জার্মান স্ট্রাইকার। ফ্রাংক রিবেরির ক্রস থেকে ফাঁকায় বল পেলেও গোল করতে ব্যর্থ হন মুলার।দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে খেলায় সমতা ফেরান উল্ফসবার্গ স্ট্রাইকার এডিন জেকো। মিসিমোভিচের কর্নার থেকে হেড করে বায়ার্নের জালে বল পাঠান গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা জেকো। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে বায়ার্ন মিউনিখের পক্ষে জয়সূচক গোলটা করেন জার্মান মিডফিল্ডার শোয়েনস্টাইগার। সকারনেট