জয় দিয়ে শেষ আয়ারল্যান্ডের
আগের পাঁচ ম্যাচে হার চারটিতে। জয় কেবল ইংল্যান্ডের বিপক্ষে। তবে আরেকটা জয় দিয়ে বিশ্বকাপ শেষ হলো আয়ারল্যান্ডের। অন্যদিকে কলকাতায় আজ আইরিশদের কাছে ৬ উইকেটে হেরে যাওয়ায় শূন্য হাতে ফিরতে হলো হল্যান্ডকে।‘বি’ গ্রুপের নির্ধারিত ৬ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করায় আয়ারল্যান্ডের অবস্থান ষষ্ঠ। আর সব কটি ম্যাচে হেরে যাওয়ায় হল্যান্ডের খাতায় কোনো পয়েন্ট নেই। দলটির অবস্থান ‘বি’ গ্রুপের তলানিতে।দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল হল্যান্ডের। ব্যাটসম্যানরা এনে দিয়েছিলেন ৩০৬ রান। সেঞ্চুরি করেন রায়ান টেন ডেসকাট। ৮৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক পিটার বোরেন। তবে হল্যান্ডকে সান্ত্বনার জয় থেকে বঞ্চিত করেছেন পল স্টার্লিং। ডেসকাটের সঙ্গে পাল্লা দিয়ে করলেন সেঞ্চুরি। সঙ্গে অধিনায়ক পোর্টারফিল্ড ও নিয়াল ও’ব্রায়েনের নৈপুণ্যে আয়ারল্যান্ড জয় তুলে নেয় ১৪ বল বাকি থাকতেই।সংক্ষিপ্ত স্কোরহল্যান্ড ৩০৬/১০ (৫০ ওভার)ডেসকাট ১০৬, বোরেন ৮৪মুনি ৫৯/২, স্টার্লিং ৫১/২আয়ারল্যান্ড ৩০৭/৪ (৪৭.৪ ওভার)স্টার্লিং ১০১, পোর্টারফিল্ড ৬৮, নিয়াল ৫৭* কুপার ৩১/২