শেষ বিকেলের হঠাৎ ধাক্কায় আবারও নড়বড়ে নিউজিল্যান্ডের ইনিংস। প্রথম দিনের শেষ বিকেলে দুই উইকেট হারিয়ে বড় লক্ষ্যের দিকে ছুটতে থাকা ইনিংসটা হারিয়েছিল দিশা। চতুর্থ দিন শেষ বিকেলেও কিউরা হারাল দুই উইকেট। মরে আসা আলোতেই একটু উজ্জ্বল হলো ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশার নিভু নিভু প্রদীপটা। ৭ উইকেট হাতে নিয়ে মাত্র ২৮ রানে এগিয়ে থাকা কিউইদের সামনে শেষ দিনে অপেক্ষা করছিল কঠিন লড়াই। সেই লড়াইয়ের ফল এতক্ষণে জেনে যাওয়ার কথা অনেকেরই।উদ্বোধনী জুটিতে গাপটিল-ফ্লিন তুলেছিলেন ৪৭ রান। দ্বিতীয় উইকেটে গাপটিল-ম্যাককালামের জুটি ম্যাচ বাঁচানোর পথেই নিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ডকে। ১২৩ রানের এই জুটি ভাঙে নারাইনের স্পিনে, শর্ট লেগে ধরা পড়েন গাপটিল। এর চেয়েও বড় আঘাতটা আসে খানিক পর। কেমার রোচের শর্ট বল কাট করতে গিয়ে স্টাম্পে টেনে আনে ব্রেন্ডন ম্যাককালাম। ১৩৯ বলে তাঁর ৮৪ রানের ইনিংসে ছিল আটটি চার। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে): নিউজল্যান্ড ৩৫১ ও ১৯৯/৩ (ম্যাককালাম ৮৪, গাপটিল ৬৭, ফ্লিন ২০, নারাইন ২/৬৭, রোচ ১/৪৪)। ওয়েস্ট ইন্ডিজ ৫২২।সর্বশেষওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ১০২ রানের লক্ষ্য দিতে পেরেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে সফরকারীরা। স্বাগতিক দলের পেসার কেমার রোচ ৬০ রানে নিয়েছেন ৫ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।