জয় দেখছেনিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সারা দিনে খেলা হয়েছে ৭৭.২ ওভার। উইকেট পড়েছে ১৭টি! এর ৮টি শ্রীলঙ্কার এবং তা মাত্র ৬৬ রানে! ফল, ১৯৯৮ সালের পর শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট জয়ের হাতছানি নিউজিল্যান্ডের সামনে।প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের পেসারদের তোপে মুখ থুবড়ে পড়েছে শ্রীলঙ্কার টপ-অর্ডার। উইকেট-বৃষ্টির নাটকীয় দিনে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার সামনে ছুড়ে দেয় ৩৬৩ রানের চ্যালেঞ্জ। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ রানেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলেছে প্রথম চার ব্যাটসম্যানকে। জিততে হলে আজ শেষ দিনে লঙ্কানদের করতে হবে আরও ৩১৬ রান। হাতে ৬টি উইকেট। প্রথম ইনিংসে দলকে ফলোঅনের শঙ্কা থেকে বাঁচাতে নেতৃত্ব দিয়েছিলেন থিলান সামারাবীরা। হারের মুখ থেকে দলকে বাঁচানোর দায়িত্বও বর্তেছে সেই সামারাবীরার কাঁধেই। দিন শেষে যিনি উইকেটে আছেন ১ রানে। সঙ্গী হিসেবে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, তাঁর রানও ১। দিনটা শুরুই হয়েছিল উইকেট পতনের রোমাঞ্চ দিয়ে! সামারাবীরা কাল আর কোনো রান না করেই আউট। ৫ রান যোগ করে ফিরে যান রণদিভও। কুলাসেকারা ও হেরাথও দ্রুত ফিরে প্যাভিলিয়নের পথ ধরেন। আগের দিনের ২২৫/৬-এর সঙ্গে কাল আর ১৯ রান যোগ করে শ্রীলঙ্কা অলআউট ২৪৪ রানে। নিউজিল্যান্ড পেল ১৬৮ রানের লিড। সাউদি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। বোল্ট ৪২ রানে নেন ৪ উইকেট। এটা তাঁর ক্যারিয়ার-সেরা।১৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড ৭৫ রানে হারিয়ে বসে ৫ উইকেট। যার শেষ ৩ উইকেট পড়ে মাত্র চার বলে, এক রানের ব্যবধানে। পরে অভিষিক্ত টড অ্যাস্টলকে নিয়ে অধিনায়ক টেলর ৯৭ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান নিরাপদে। যদিও চা-বিরতির পর মাত্র ১০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯৪ রান করে ইনিংস ঘোষণা করে।শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়েছিল উইকেট হারিয়ে। সাউদির করা ইনিংসের প্রথম বলেই আউট পারানাভিতানা। এ নিয়ে তিনবার ইনিংসের প্রথম বলেই আউট হলেন এই ওপেনার। সব মিলিয়ে প্রথম বলে এটা তাঁর চতুর্থ ‘ডাক’। দিলশানকেও ফেরান সাউদি। পরে সাঙ্গাকারাকে বোল্ড আর অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে ফন উইকের ক্যাচ বানিয়ে বড় ধাক্কাটা দিয়েছেন ব্রেসওয়েল। ওয়েবসাইট।