জয় দেখতে পাচ্ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই টেস্টে জয়ের পথে সুবিধাজনক অবস্থানে উঠে এসেছে পাকিস্তান। ৩২৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করা ইংল্যান্ড এখনো পিছিয়ে আছে ১৫৪ রান। এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭০। স্ট্রাউস, ট্রট, পিটারসেন, কুক, বেল, মরগান—ইংল্যান্ডের শীর্ষ এই ছয় ব্যাটসম্যানই ফিরে গেছেন প্যাভিলিয়নে। স্পিন দিয়েই ইংলিশদের ঘায়েল করছে পাকিস্তানিরা। আবদুর রেহমান ও সাঈদ আজমল যথারীতি রাজত্ব করছেন দুবাইয়ের শুকনো-খটখটে চতুর্থ দিনের উইকেটে। রেহমান ১টি ও আজমল ৩ উইকেট শিকার করেছেন। বাকি ২টি উইকেট পেসার উমর গুলের।দলীয় ৪৮ রানে ফিরে আবদুর রেহমানের বলে ফিরে যান স্ট্রাউস। অফ-স্ট্যাম্পের কিছু বাইরে পড়া বল জোরালো টার্ন করে আঘাত করে স্ট্রাউসের পেছনের পায়ে। সঙ্গে সঙ্গে তর্জনী তুলে দেন আম্পায়ার। কুক, ট্রট ও পিটারসেন—এই তিনজনেরই ‘ঘাতক’ আজমল। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বল করতে এসে মরগান ও বেলকে ফেরান গুল।এই মুহূর্তে উইকেটে দাঁড়িয়ে ইংলিশদের আশা-আকাঙ্ক্ষা জিইয়ে রেখেছেন ম্যাট প্রিয়র ও স্টুয়ার্ট ব্রড। এরা দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ৮ ও ৩ রানে।