জয় পেল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। সাত ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হারার পর কাল তারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে ৩ উইকেটে।চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ৯ উইকেটে ২৫২ রান করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ৯৫ রানে ৩ উইকেট পড়ার পর অধিনায়ক আসিফ আহমেদ (৬৭) ও মোসাদ্দেক হোসেন (৪০) মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৯০ রান। কিন্তু ২৫৩ রানের লক্ষ্যও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের জন্য সহজ হয়ে যায় বেন ফোকসের সেঞ্চুরিতে (১১১)।সিলেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচ আগামী শনিবার।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৫২/৯ (সৌম্য ৪০, লিটন ৯, সালমান ৩৪, আসিফ ৬৭, মোসাদ্দেক ৪০, আল-আমীন ২৩, নুরুজ্জামান ১৬, সাব্বির ৮, নাসুম ২, নাঈম জুনিয়র ২*; বল ৪/৪৪, উড ৩/৪৪)। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৯ ওভারে ২৫৩/৭ (ফোকস ১১১, বেল ৩০, বল ২৪*, র‌্যামি ২০; জায়েদ ০/৪২, সাব্বির ০/১৬, আসিফ ২/২৫, নাঈম জুনিয়র ১/৩৪, নাসুম ১/৪৭, আল-আমীন ০/৩৫, মোসাদ্দেক ১/৩৭, সৌম্য ০/১০)। ফল: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ জয়ী ৩ উইকেটে। ম্যান অব দ্য ম্যাচ: বেন ফোকস।