জয় পেয়েছে রিয়াল-বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও তিন সপ্তাহ অপেক্ষা। তারপরেই পর্দা উঠবে লা লিগার। এখন অবশ্য বড় দলগুলো প্রাক-মৌসুম প্রস্তুতিতে ঝালিয়ে নিচ্ছে নিজেদের। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পরশুর দিনটা ভালোই কেটেছে। পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। আর নরওয়ের ক্লাব ভ্যালেরেঙ্গাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। সুইডেনের গুটেনবার্গে পিএসজি-রিয়ালের ম্যাচটা অবশ্য কার্লো আনচেলত্তির জন্য আর দশটা ম্যাচের মতো ছিল না। কিছুদিন আগে যে পিএসজি থেকে রিয়ালে এসেছেন, তাদেরই মুখোমুখি হওয়া একটা আবেগময় ব্যাপার। তবে আবেগের ম্যাচে জয়ই পেয়েছেন আনচেলত্তি। জয়টা করিম বেনজেমার সৌজন্যে। ম্যাচের ২৩ মিনিটে মেসুত ওজিলের পাস থেকে একমাত্র গোল করেছেন বেনজেমা। বার্সেলোনার নতুন কোচ জেরার্ডো মার্টিনো অসলোতে ছিলেন দলের সঙ্গে। যদিও ডাগ-আউটে নয়, ম্যাচ দেখেছেন গ্যালারি থেকে। দেখলেন পুঁচকে প্রতিপক্ষ পেয়ে বার্সা কীভাবে করল ‘নির্দয়’ গোল-উৎসব। জোড়া গোল করেছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ডংগু। গোল করেছেন লিওনেল মেসি ও অ্যালেক্সিস সানচেজও। তেয়ো, ডস সান্তোস, হোয়ান রামোন করেছেন অন্য তিনটি গোল। ওয়েবসাইট। প্রস্তুতি ম্যাচের মেলার এই দিনে এসি মিলান ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। মিলানের হয়ে প্রথমার্ধেই দুই গোল করেছেন রবিনহো ও নাইজেল ডি ইয়ং।