জয়কে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফ খান জয়কে কাল কারণ দর্শাও নোটিশ দিয়েছে বাফুফে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে হবে, পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসি-মোহামেডান ম্যাচের বিরতির সময় কেন মাঠে ঢুকে পড়েন? কেন তখন তাঁর পকেটে পিস্তল ছিল? বিজেএমসির বিরুদ্ধে পেনাল্টি দেওয়ায় কেন রেফারি আজাদ রহমানকে তিনি শাসিয়েছেন? বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ম্যাচ চলাকালে কেউ মাঠে যেতে পারেন না। জয় বাফুফের সহভাপতি এবং বিজেএমসির পরিচালক। এতে তো তাঁর মাঠে যাওয়াই নিষিদ্ধ, তার পরও তখন তাঁর পকেটে থাকা পিস্তলের ছবি কাল সব জাতীয় দৈনিকেই ছাপা হয়েছে। ফুটবল মাঠে এভাবে আগ্নেয়াস্ত্র বহন আইনবিরোধী। এই ঘটনায় ঢাকায় অবস্থানরত বাফুফের সদস্যদের আজ জরুরি সভায় ডেকেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি সাংবাদিকদের বলেছেন, পুরো বিষয়টা খতিয়ে দেখে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।