জয়টা প্রাপ্য অস্ট্রেলিয়ারই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা বিদায়ী উপহার, নিজের জন্য, দেশের জন্য! কাল মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে গণসংবর্ধনায় বিশ্বকাপ ট্রফি হাতে অস্ট্রেলিয়ার বিদায়ী ওয়ানডে অধিনায়ক মাইকেল ক্লার্ক l শামসুল হক
সেরা বিদায়ী উপহার, নিজের জন্য, দেশের জন্য! কাল মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে গণসংবর্ধনায় বিশ্বকাপ ট্রফি হাতে অস্ট্রেলিয়ার বিদায়ী ওয়ানডে অধিনায়ক মাইকেল ক্লার্ক l শামসুল হক

অনন্য এক ফাইনালের আশাই করেছিলাম সবাই। তবে নিজেদের দর্শকদের অনুপ্রেরণা নিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জন্য একটু বেশিই কঠিন ছিল! অনেক নখ কামড়ানো উত্তেজনার ম্যাচ উপহার দিয়েও শেষটা তেমন হলো না। এমন একটা ম্যাচেই হতে পারত বিশ্বকাপের মধুর সমাপ্তি।
ব্রেন্ডন ম্যাককালামের আউটটাই মোড় ঘুরিয়ে দিয়েছে। ব্ল্যাক কাপদের জন্য সৌভাগ্য বয়ে আনা এক নেতা সে। টপ অর্ডারে বিস্ফোরক ইনিংস মিডল অর্ডারের চাপটা কমিয়ে দেয়। তার দ্রুত ফিরে যাওয়া কিউইদের জন্য ছিল বড়সড় এক ধাক্কা। এমসিজির ৯০ হাজার দর্শকের একসঙ্গে গর্জনই প্রমাণ করে, তার উইকেটের কত মূল্য অস্ট্রেলিয়ানদের কাছে! গোটা টুর্নামেন্টেই অসাধারণ বোলিং করা স্টার্কের জন্যও এটি ছিল অসাধারণ এক মুহূর্ত।
সময়ের দাবি মেটানো কাজ যে অস্ট্রেলিয়া করতে পারে, তা আরেকবার প্রমাণ করল তারা। বিশ্বকাপজুড়েই তাদের বোলিং আক্রমণ ছিল অসাধারণ। স্টার্ক, জনসনের স্বাধীনতা ছিল আক্রমণে। তাদের বোলিংয়ের আগ্রাসন যেন সেই পুরোনো দিনের ফাস্ট বোলিংয়ের কথা মনে করিয়ে দিয়েছে। সত্যি, তাদের বোলিং দেখাটা ছিল অসাধারণ!
আমি বুঝতে পারছি, ড্যারেন লেম্যানের বা ‘বুফে’র অধীনে অস্ট্রেলিয়ার উন্নতি হয়েছে দ্রুত। আইপিএলে তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তাঁর কোচিং-জ্ঞানের প্রতি আমার উচ্চ সম্মান রয়েছে। খেলোয়াড়দের ওপর থেকে অনেক চাপ তিনি কমিয়ে দিতে পারেন, স্বাধীনভাবে খেলতে দেন। দলকে তিনি সর্বস্ব দিয়ে খেলতে বলেন, উপভোগ করতে বলেন। আর সব সময়ই মনে করিয়ে দেন, দিনের শেষে ক্রিকেট শুধুই একটি খেলা! অস্ট্রেলিয়া দলে তিনি ভালো একটি সংস্কৃতি গড়ে তুলেছেন।
ব্ল্যাক ক্যাপরা চরম হতাশ হবে, সন্দেহ নেই। টুর্নামেন্টজুড়েই তারা ছিল অসাধারণ। প্রবল অনুরাগে খেলেছে, যেমন আমরা সাধারণত অল ব্ল্যাকদের (রাগবি দল) ক্ষেত্রে দেখে থাকি। জনগণ তাদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। আমি নিশ্চিত, হাজার হাজার শিশু তাদের দেখে অনুপ্রাণিত হবে।
অবশ্য আয়নার পেছনে দেখলে জয়টি প্রাপ্যই ছিল অস্ট্রেলিয়ার। তাদের সমন্বয়টা ছিল অসাধারণ। বিশ্বমানের একজন স্পিনারের অভাব হয়তো থাকতে পারে, তা ছাড়া তারা পূর্ণাঙ্গ এক দল। অনেক ম্যাচজয়ী খেলোয়াড় আছে তাদের। চূড়ান্ত নকআউট ম্যাচের চাপ সামলাতেও তারা নিরাশ করেনি। (গেমপ্ল্যান)