জয়পুরহাটে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট জেলা দল ৪-০ গোলে কুড়িগ্রাম জেলা দলকে হারিয়েছে। সোমবার ১৬টি জেলা দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। উপস্থিত ছিলেন স্থানীয় জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার হামিদুল আলম।—জয়পুরহাট প্রতিনিধি