জয়শূন্যই রইল তারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়েন্ট তালিকার তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী ও ফেনী সকার গ্রামীণফোন বাংলাদেশ লিগে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি। কক্সবাজারে হয়তো কালই প্রথম জয়ের দেখা পেত ফেনী সকার। কিন্তু তাদের জয়বঞ্চিত করেছেন চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল ইসলাম। অতিরিক্ত সময়ে দেওয়া তাঁর গোলেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফেনী সকারকে। এর আগে ৪৭ মিনিটে তৌহিদুল আলমের গোলে এগিয়ে যায় ফেনী। এই ড্রয়ে ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তাদের পরই চট্টগ্রাম আবাহনী।