জয়াবর্ধনেকে ছাপিয়ে গম্ভীর-ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে এর আগে সেঞ্চুরি করেছেন মাত্র পাঁচজন—ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, অরবিন্দ ডি সিলভা, রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট। আজ মুম্বাইয়ে করলেন মাহেলা জয়াবর্ধনে। তার পরও জয়াবর্ধনে দুর্ভাগা! এর আগে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করা প্রত্যেকেই ছিলেন বিজয়ী দলের। জয়াবর্ধনেকে যে সাক্ষী হয়ে থাকতে হলো পরাজিত দলের! এর জন্য দায়ী গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি। এ দুজনে মিলেই যে জয়াবর্ধনের হূদয়টা বিষাদে ভরে দিয়েছেন!সেঞ্চুরি পাননি গম্ভীর, ধোনি দুজনের কেউ। কিন্তু ভারতের স্বপ্নের শিরোপা জয়ের কেন্দ্রবিন্দুতে তাঁরাই। গম্ভীর সেঞ্চুরি পাননি মাত্র তিন রানের জন্য। ক্রিকেট বিশ্ব যখন প্রস্তুত বিশ্বকাপ ফাইনালের আরেকটি সেঞ্চুরি সাক্ষী হয়ে থাকার, তখনই গম্ভীরের উপর পেরেরার আঘাত। শেষ পর্যন্ত ধোনি অপরাজিত থাকলেন ৯১ রানে। বিশাল এক ছক্কা হেঁকে দেশকে শিরোপাটাও এনে দিয়েছেন ভারতীয় অধিনায়ক।