জয়াবর্ধনের ব্যাটে ধরাশায়ী ইংল্যান্ড
সনৎ জয়াসুরিয়া আফসোস করতেই পারেন। আফসোস করতে পারেন শ্রীলঙ্কান ক্রিকেটাররাও। ইস! জয়াসুরিয়া যদি এই ম্যাচে অবসর নিতেন! হ্যা, জয়াসুরিয়া গত ম্যাচে না নিয়ে আজ শুক্রবার অবসর নিলে বড় একটা জয় নিয়ে যেতে পারতেন। লঙ্কান ক্রিকেটাররাও দীর্ঘ দিনের সতীর্থকে একটা বিদায়ী উপহার দিতে পারতেন।আফসোসের কথা বাদ দিলাম। সর্বশেষ খবর, প্রথম ম্যাচের বড় হারের ব্যর্থতা কাটিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। জয়ের ব্যবধানটাও কম নয়, ৬৯ রানের। এই সাফল্যের প্রধান দাবিদার মাহেলা জয়াবর্ধনে। ব্যাট হাতে এই ব্যাটসম্যান একাই করলেন ১৪৪ রান। দলীয় সংগ্রহ দাঁড়াল ৫ উইকেটে ৩০৯ রান। জয়াবর্ধনের সুবাদে গড়া রানের পাহাড়ের পেছনে ছুটতে ছুটতেই তো ধরাশায়ী হলো স্বাগতিকেরা। সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা ৩০৯/৫ (৫০ ওভার)জয়াবর্ধনে ১৪৪, সাঙ্গাকারা ৬৯সোয়ান ৪২/২ইংল্যান্ড ২৪০/১০ (৪৫.৫ ওভার)মরগান ৫২, কুক ৪৮রণদিভ ৪৩/৩, লাকমাল ৪৩/৩