জয়াবর্ধনের ৪০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল পোর্ট অব স্পেনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালটি ছিল মাহেলা জয়াবর্ধনের ৪০০তম ওয়ানডে। এর ৫টি এশিয়ান একাদশের পক্ষে। এর আগে ৪০০ ওয়ানডের মাইলফলক ছুঁয়েছেন শচীন টেন্ডুলকার (৪৬৩) ও সনাৎ জয়াসুরিয়া (৪৪৫)।৫৭%শ্রীলঙ্কার মোট ওয়ানডের ৫৭% ম্যাচই খেলেছেন জয়াবর্ধনে। ১৯৯৯ থেকে খেলেছেন শ্রীলঙ্কার ৯৫% ওয়ানডেতেই!১০০দেশের হয়ে দুই দফায় টানা ১০০ ওয়ানডে খেলার একমাত্র কীর্তিটি তাঁর। ১৯৯৯ সালের মে থেকে ২০০৩ মার্চ পর্যন্ত খেলেছেন টানা ১১৯টি, নভেম্বর ২০০৫ থেকে ডিসেম্বর ২০০৯ পর্যন্ত টানা ১২২টি।১ থেকে ৬ওপেনিং থেকে ৬ নম্বর প্রতিটি পজিশনেই সেঞ্চুরি আছে জয়াবর্ধনের!২০০প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যাচের ‘ডাবল সেঞ্চুরি’ তাঁর। বর্তমান ক্রিকেটারদের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিস খানের ক্যাচ ১২৬টি।