জয়াসুরিয়ার শেষ কুকের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছর আগে যে ভ্রমণ শুরু হয়েছিল মেলবোর্নে, আজ ওভালে হচ্ছে সেটার আনুষ্ঠানিক সমাপ্তি। ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর (১৯৯৮ সালে ২১৩) একটি খেলেছেন যে মাঠে, সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলছেন সনাৎ জয়াসুরিয়া।বাঁহাতি এই ওপেনারের শেষের সঙ্গে মিলে যাচ্ছে আরেক বাঁহাতি ওপেনারের শুরু। স্ট্রাউসের অনুপস্থিতিতে গত বছর বাংলাদেশে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন অ্যালিস্টার কুক। নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে আজ, পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি দিয়ে।সর্বশেষ সফরে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ (৫-০) করেছিল শ্রীলঙ্কা। সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে পেরে ওঠা এবারও সহজ হবে না ইংল্যান্ডের জন্য। কুকের জন্য চ্যালেঞ্জটা আরও বড়, কারণ তিনি ওয়ানডে দলেই ছিলেন না। চোটের কারণে দিলশানের খেলার সম্ভাবনা কম, ওয়ানডে অধিনায়কত্বে অভিষেক হয়ে যেতে পারে তাই কান্দাম্বিরও। ওয়েবসাইট।