জয়ী পুত্রপ্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশপ্রেম, নাকি পুত্র? কোনটি আগে? একজন মায়ের কাছে সন্তানের চেয়ে প্রিয় আর কী হতে পারে! ইংল্যান্ডের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোর মা ইভেলিনা ক্যাপেলোকেও তাই উত্তর দিতে ভাবতে হয়নি বিন্দুমাত্র, ‘যদিও এটা একটু বিব্রতকর এবং ইতালিয়ানরা কথা শোনার পর হয়তো আমার ওপর চটে যাবে; তার পরও আমি আমার ছেলেকেই সমর্থন দেব। আমি খুবই চিন্তিত, কারণ ইংল্যান্ড হারলে সবাই ওর সমালোচনা করবে। আমি তাই চাই, ইংল্যান্ড শিরোপা জিতুক।’ ওয়েবসাইট।৮৯ বছর বয়স্কা ইভেলিনা থাকেন ইতালির উত্তর-পূর্বে স্লোভেনিয়া সীমান্তের ছোট্ট শহর পিয়েরিসে। বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচের মা থাকেন দুই বেডরুমের সাদামাটা এক বাড়িতে। আগেই ক্যাপেলোকে দুষবেন না, কারণটা শুনুন মায়ের মুখেই, ‘ফ্যাবিও আমাকে নতুন একটা বাড়ি কিনে দিতে চেয়েছিল। কিন্তু আমি এখান থেকে কোথাও যেতে চাই না। এখানে আমি সবাইকে চিনি, এখানে থাকতেই ভালো লাগে।’